Sunday, 26 January 2025

৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের

 পাকিস্তানের হাতে ছিল ৬ উইকেট, দরকার ছিল ১৭৮ রান। কিন্তু ব্যাটসম্যানের জন্য বধ্যভূমি হয়ে ওঠা মুলতান পিচে পুরো ১০ উইকেট নিয়েও এই রান প্রায় পাহাড়সম। আজ পাকিস্তানের শেষ দিকের ব্যাটসম্যানেরা সেই পাহাড় টপকাতে পারেনি। ২০ ওভারের মধ্যে ৫৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে মাঠ ছেড়েছে হার নিয়ে।




২৫৩ রান তাড়া করতে নামা পাকিস্তানকে ১৩৩ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ১২০ রানে। ১৯৯০ সালের নভেম্বরের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বছর ২ মাস পর পাওয়া যে জয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতাও এনেছে ক্যারিবীয়রা।

আজ ম্যাচের তৃতীয় দিন সকালে দিনের প্রথম আট বলের মধ্যেই আউট হয়েছেন দুই অপরাজিত সৌদ শাকিল ও কাশিফ আলী। ১৩ রান করা শাকিল ক্যাচ দিয়েছেন কেভিন সিনক্লেয়ারের বলে, নাইটওয়াচম্যান হিসেবে আগেভাগে নামা কাশিফ জোমেল ওয়ারিক্যানের বলে।


সপ্তম উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছেন। কিন্তু যে উইকেটে স্পিনাররা ইচ্ছামতো বল ‘নাচাতে’ পারেন, সে উইকেটে ব্যাটসম্যানের প্রতিরোধও আর কতক্ষণ!

No comments:

Post a Comment

চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের খেলায় একনজরে বিপিএল ২০২৫

https://www.profitablecpmrate.com/j2jvvq1a?key=d61fe2b77b726e73055b91c7a2ac68a2  চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের খেলায়  একনজরে বিপি...